প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নে বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা১৯ইং এ-র প্রস্তুতিমূলক আলোচনা সভা থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে বিকাল ২.০০ ঘটিকায় সম্পন্ন হয়।এতে কুরআনুল করিম থেকে তিলাওয়াত করেন ফোরামের কার্যকরি পরিষদের সদস্য হাফেজ মো.আব্দুর রহিম।সভাপত্বি করেন থিমছড়ি সর্দার কমিটির সভাপতি হাজ্বী আমির হামযা।
বক্তব্য রাখেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক ও থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুরুল হাকিম সিকদার,বিশিষ্ট তরুণ সমাজসেবক জনাব শফিউল আলম, থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা মোহাম্মদ হোছাইন,থিমছড়ি অরবিট মডেল একাডেমী এন্ড কেজি মাদ্রাসার পরিচালক জনাব সুলতান আহম্মদ,প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ,সমাজকল্যাণ সম্পাদক জনাব নুরুল হাকিম হিরো,সিনিয়র সহ সভাপতি জনাব দিদারুল আলম আঙ্গুর,ত্রাণ ও তহবিল বিষয়ক সম্পাদক জনাব আবুল মনসুর,সভাপতি জনাব মুহিব উল্লাহ মুহিব,সহ সভাপতি জনাব মনিরুল আলম কাজল,সাধারণ সম্পাদক জনাব মোতাহের আহম্মেদ,মাওনালা আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আল জিসান,শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ নুর,সাংস্কৃতিক ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হাফেজ জুনাইদ,সহ ক্রীড়া সম্পাদক করিম উল্লাহ, কার্যকরি পরিষদের সদস্য বাপ্পি,সাইদুর,মাওলা,মুবিন,আলিম,আজিম,জুনাইদ,আরাফাত আরো অনেকেই।
বক্তরা বলেন”এ-ই ফোরামটি এলাকাবাসীর লালিত স্বপ্ন সেই স্বপ্ন কে বাস্তবায়ন করতে আগামী ১৩ই ডিসেম্বরে প্রমাণ করে সদস্যদের আচারণ,মেধা,শ্রম ইত্যাদি।সর্বোপরি আমরা আগেও ছিলাম,এখনো আছি,ভবিষ্যতে থাকবো তাই আমরাসহ সকলে সহযোগিতার বিনিময়ে সাফল্যের ধারে পৌঁছে যাবে ফোরাম।ফোরামটি প্রতিষ্টালগ্ন থেকে অর্থাৎ ২০১৬ সাল থেকে মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা নিয়ে এসেছেন সদস্যরা তাদের কাজে ভুলক্রটি নেই এবার শুদ্ব চতুর্থতম বৃত্তি পরীক্ষা”।উল্লেখ্য যে,ফোরামটি প্রতিষ্টা করেছিল এলাকাবাসীর সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী সাবেক ছাত্র ও ঢাকা দায়রা জজ আদালতের আইনজীবী জনাব অ্যাডভোকেট আনোয়ারুল হাকিম আরাফাত।অনুষ্ঠান শেষে অত্র ফোরামের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নুরুল হাকিম বাংলাদেশ আনচার বাহিনীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন সক্রিয় কর্মি।হিরুরের মধ্যে দক্ষ,সাহসিকতা,মানবসেবকের গুন থাকায় বাংলাদেশ আনচার বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ থেকে সার্টিফিকেটের গৌরব অর্জন করায় অত্র ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সংঞ্চালনার দায়িত্বে ছিলেন ফোরামের প্রচার সম্পাদক হারুনর রশীদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.