আগামী কাল নাইক্ষ্যংছড়ি আসছেন বীর বাহাদুর এমপি

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ
নাইক্ষ্যংছড়িতে এক দিনের সফরে আগামী কাল রবিবার (৮ মার্চ ) আসছেন পার্বত্য বিষয়ক
মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলায়। বিরাজ করছে সাজ সাজ রব। গত ৩ মার্চ ৩০৬/১(১৮) এর স্মারকে পার্বত্য বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রীর আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে, সকাল সাড়ে ১০টায় পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নির্ম্মিত নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দর্শক গ্যালারী নির্ম্মাণ কাজের উদ্বোধন ও ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও চেরাংঘরের শুভ উদ্বোধন এবং ধর্মীয় অনুষ্টানমালায় যোগ দেয়ার কথা রয়েছে।
মন্ত্রীর একদিনের সফরের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ ও সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.