ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দুমড়ে মুছড়ে দিয়েছে উইন্ডিজের বোলাররা। বিশ্বকাপের দশম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানেই হারায় ৪ উইকেট। এরপর কিছুটা আশার আলো দেখলেও আবারও উইকেট খোয়ায় ৭৯ রানে। এমন ধংসস্তূপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টেনে নিয়ে আসেন স্মিথ আর ক্যারে। ৬৮ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৫ রানে ফিরেন ক্যারে। আর অপর প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন স্মিথ।
ট্রেন্টব্রিজে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। দলীয় ১৫ রানে ফিঞ্চ, ২৬ রানের মাথায় ওয়ার্নার, ৩৬ রানে উসমান, ৩৮ রানের মাথায় ম্যাক্সওয়েলকে হারায় অস্ট্রেলিয়া। এরপর স্টয়িনিসকে নিয়ে এগোতে থাকেন স্মিথ। তবে দলীয় ৭৯ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রান করে আউট হন স্টয়িনিসও। এরপর স্মিথ-ক্যারের জুটিতে বিপর্যয় কেটে উঠে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ প্রতিদেবন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান। স্টিভেন স্মিথ ৪৭ ও নাথান কোল্টার-নাইল ১৪ রানে ব্যাট করছেন।
উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল আর শেলডন কটরেল। এছাড়াও অধিনায়ক জেসন হোল্ডার আর ওশানে থমাস নেন একটি করে।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
উইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশানে থমাস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.