অফিসে নেই কর্তা বাবুরা

শিক্ষা প্রকৌশল অফিস কক্সবাজার

নিজস্ব প্রতিবেদকঃ
এম,এল,এস,এস ও কম্পিউটার অপারেটর দিয়ে চলছে কক্সবাজার শিক্ষা প্রকৌশল অফিস। নির্বাহী প্রকৌশলী ছুটিতে গেলে ও কাউকে দায়িত্বভার না দিয়ে ছুটি কাটান বলে জানা যায়। এতে সরকারি সেবা ব্যহত হচ্ছে বলে অভিমত প্রকাশ করছে বিভিন্নজন।
সাপ্তাহিক শুক্রবার,শনিবার ছুটি কাটিয়েও সপ্তাহের প্রথম অফিসের দিন রবিবারেও অফিসে আসছে না সরকারি কর্তা বাবুরা । রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে এগারটার সময় কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিসে গিয়ে এমনটি নজরে আসে প্রতিবেদকের। সরেজমিনে দেখা যায় শিক্ষা প্রকৌশল অফিস কক্সবাজার কার্যালয়ে গেলে নির্বাহী প্রকৌশলী কামরুল আহসানের অফিস কক্ষ বন্ধ । পাশে আরেকটি কক্ষে বসেন উপ সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন আহমেদ তার অফিস কক্ষও বন্ধ দেখা যায়।
অফিস বিল্ডিং এর বাইরে দাড়িয়ে থাকা একজন প্রতিবেদকের কাছে জানতে চায় কার কাছে এসেছেন? প্রতিবেদক নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান এর সাথে দেখার করার কথা জানালে তিনি ঢাকায় আছেন বলে জানান এম,এল,এস এস পরিচয় দানকারী দেবাশীষ দে।
দেবাশীষ দে’র কাছে অন্যকারো সাথে কথা বলা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, জামাল স্যার অফিসে এসে আবার কুরিয়ার অফিসে গেছেন। কখন ফিরবে জানিনা।
এম,এল,এস এস পরিচয় দানকারী দেবাশীষ দে’র কথার সত্যতা জানতে নির্বাহী প্রকৌশলীর সরকারী নাম্বারে কল করা হলে তিনি কল ধরেননি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ টেলিফোনে জানান, আজকে কেউ অফিসে নাই। মিটিং আছে তাই চট্রগ্রাম চলে এসেছে সবাই। আমি নিজেও চট্রগ্রাম আছি। নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান ছুটিতে থাকায় কাউকে নির্বাহীর (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নির্বাহী প্রকৌশলীর স্যার আগামী মঙ্গলবার অফিসে আসবেন তখন দেখা করতে পারবেন বলে প্রতিবেদকে জানান। এখন আপাতত অফিসে কম্পিউটার অপারেটর ও ইজ্ঞিনিয়ারা আছেন। অফিসে হয়তো তারা দুপুরের খাবার খেতে গেছেন। এগারটা তিরিশ মিনিটে দুপুরের খাবার খেতে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি কিছু বলেননি।
একটি সুত্র জানিয়েছে, এভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় সময় অফিস করেননা । কাজের সাইটের অজুহাতে অফিসের অধিকাংশ কর্মকর্তা কর্মচারি অফিস করেন না বলে এমন খবর উঠে এসেছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.