অনিয়মে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফেঁসে যাচ্ছেন মাদরাসা সুপার ছৈয়দ মৌলভী

অনিয়মে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফেঁসে যাচ্ছেন মাদরাসা সুপার ছৈয়দ মৌলভী।

সাইফুদ্দিন শিমুল

মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে
ছাত্রী কেলেংকারী, দূর্নীতি, জেলা প্রশাসকের পত্র জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, মাদরাসা শিক্ষাবোর্ড এর পত্র জালিয়াতি করে কমিটি পরিবর্তন, শিক্ষার্থীদের যৌন হয়রানি, অতিরিক্ত ফি আদায়, মাদরাসা র কোন লিখিত রেজুলেশন না থাকা সহ নানা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গঠিত তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ ২২ জুলাই সকাল ১০ ঘটিকায়।

মদিনাতুল উলুম মাদরাসা অধ্যক্ষের অনিয়মে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফেঁসে যাচ্ছেন বলে জানিয়েছেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা রেখা রানী বড়ুয়া।

তদন্ত কমিটির প্রধান বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা রেখা রানী বড়ুয়া বলেন, এতো অনিয়ম তিনি আর কোথাও দেখেন নি, তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা পেয়েছেন, বর্তমান মাদরাসা কমিটি বিধিমালা মোতাবেক না হওয়ায় বর্তমান কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।

উক্ত তদন্ত কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, অফিসার ইনসার্জ আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌ, ও মদিনাতুল উলুম মাদরাসার সকল শিক্ষকগণ।

অপরদিকে আজ ২২ জুলাই বিকাল ১ঃ ৩০ মিনিটে
ছাত্রী কেলেংকারী, দূর্নীতি, জেলা প্রশাসকের পত্র জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, মাদরাসা শিক্ষাবোর্ড এর পত্র জালিয়াতি করে কমিটি পরিবর্তন, শিক্ষার্থীদের যৌন হয়রানি, অতিরিক্ত ফি আদায়, সহ নানা দুর্নীতি ও অনিয়মের কারিগর মদিনাতুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ ছৈয়দ হোসেনের শাস্তির দাবীতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অযোগ্য অশিক্ষিত ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিদের হাতে পরিচালনা কমিটির নেতৃত্ব থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবী উঠে। অধ্যক্ষের জালিয়াতির ঘটনায় পিছনে মাদরাসা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.