অনলাইন সংবাদপত্রে বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন ওয়ান নিউজ
প্রেস বিজ্ঞপ্তিঃ
২৪ ও ২৫ জানুয়ারী অনুষ্টিত হলো কক্সবাজার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একঝাক কক্সবাজার অনলাইন সাংবাদিকদদের নিয়ে মিলনমেলা, এই মিলনমেলা কক্সবাজার জেলার অনলাইন সাংবাদিকতায় সম্পৃক্ত একঝাক তরুন সাংবাদিক অংশগ্রহণ করে। মিলন মেলায় কক্সবাজারের পাঠক প্রিয় অনলাইন ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি অংশগ্রহণ করে, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অধ্যাপক আকতার চৌং জানান ২৪ ও ২৫ জানুয়ারী দুইদিনের মিলনমেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সহযোগিতায় শেষ করতে পেরেছি, এজন্য আমার পক্ষ হতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন কক্সবাজারবাসীর জন্য অমুল্য সম্পদ এই সেন্টমার্টিন, এটি আমাদের ধরে রাখতে হবে, তার জন্য আমাদের এই সেন্টমার্টিনকে পর্যটকদের জন্য নিরাপদ যাতায়াত ও বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসা প্রয়োজন,
মিলন মেলায় কক্সবাজার এর পাঠক প্রিয় অনলাইন পোর্টাল ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি কে কক্সবাজার অনলাইন সংবাদপত্রে বিশেষ অবদান রাখায় কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিেশন (বনপা) কতৃক সম্মাননা স্মারক প্রধান করা হয়,
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার নিউজ ডট কম এর সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌং ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি এর বার্তা সম্পাদক নেজাম উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন। এইদিকে এই বিশেষ সম্মাননায় ওয়ান নিউজ এর বার্তা সম্পাদক জানান আজ ওয়ান নিউজ সার্থক, আমরা কাজের সম্মান পাচ্ছি আশা করছি সামনে ও এমন সম্মাননা কাজের মাধ্যমে অর্জন করতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,আমাদের টেকনাফ ডট কমের সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, চকরিয়া নিউজ ডট কমের সম্পাদক জহিরুল ইসলাম, সিটিএন২৪ ডট কমের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সিএসসি২৪ এর সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার সময় ডট কমের সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার কণ্ঠ ডট কমের সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, কক্সবাজার আলোর সম্পাদক মো. শাহজাহান, কক্সডেই২৪ এর সম্পাদক সেলিম উদ্দিন, সেন্টমার্টিনর বিডিনিউজের সম্পাদক আবদুল মালেক, ওয়ান নিউজের বার্তা সম্পাদক মো. নেজাম উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন কক্সবাজার আলোর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম।
এরপর র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন কক্সবাজার নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর।
র্যাফেল ড্রতে সার্বিক সহায়তা করেন কক্সমাল্টিমিডিয়ার পরিচালক শর্ট ফিল্ম নির্মাতা মনছুর আলম।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, ‘প্রবাল দ্বীপে অনলাইন সাংবাদিকদের মিলনমেলা ২০১৮’-তে অর্ধ শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.