২৮ ও ২৯ জানুয়ারী অনুষ্টিত হলো পাহাড়ী এলাকা বান্দরবানে একঝাক কক্সবাজার অনলাইন সাংবাদিকদদের নিয়ে মিলনমেলা,অনুষ্ঠিত হয়। এই মিলনমেলা কক্সবাজার জেলার অনলাইন সাংবাদিকতায় সম্পৃক্ত একঝাক তরুন সাংবাদিক অংশগ্রহণ করে। মিলন মেলায় কক্সবাজারের পাঠক প্রিয় অনলাইন ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি অংশগ্রহণ করে, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অধ্যাপক আকতার চৌং জানান ২৮ ও ২৯ জানুয়ারী দুইদিনের মিলনমেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সহযোগিতায় শেষ করতে পেরেছি, এজন্য আমার পক্ষ হতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী বক্তব্যে বলেন, সাংবাদিকতা সাধারণ পেশা নয়, এটি উচ্চ মার্গীয় একটি বিষয়। মানুষের জন্যই আমাদের প্রচেষ্টা। সাংবাদিকতায় কোন রঙ নেই। যা সত্য তা জাতির সামনে তুলে ধরাই আমাদের কাজ। তিনি বলেন, এক শ্রেণির মানুষ অনলাইনকে অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্ল করে বক্তব্য দেয়। অথচ অনলাইনের একটা রিপোর্টে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। আগামীর যুগ অনলাইনের। আমাদের অবজ্ঞার সুযোগ থাকবেনা।কারণ, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা মানেই স্মার্ট সাংবাদিকতা। গ্লোবাল জার্নালিজম ট্রেডিশনাল জার্নালিজমের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের একটা রিপোর্ট পুরো রাষ্ট্রে প্রভাব ফেলতে পারে। তাই সত্য ও কল্যাণমুখী সংবাদ পরিবেশন করতে হবে।দেশের অনলাইন জগতের অন্যতম আইডল আকতার চৌধুরী বলেন, আগামীতে কাগজের পত্রিকা থাকবে কিনা সন্দেহ রয়েছে। এই জায়গা দখল করে নেবে অনলাইন পত্রিকা। বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মিথ্যা কোন তথ্য দিয়ে পাঠককে বিভ্রান্ত করা যাবে না।তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আগামীতে অনলাইনই দেশের অর্থনীতির চালিকাশক্তি হবে। সরকার সহযোগিতা করলে সরকারকে বিশাল অংকের রেমিট্যান্স আয় হবে এ খাত থেকে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তকারী গুটি কয়েক চিহ্নিত ভুঁইফোঁড় অনলাইন বাদ দিয়ে সঠিক অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনা দরকার।অনলাইন গণমাধ্যমগুলো দেশের অন্তত এক লাখ যুবক ও লেখকের রোজগারের পথ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন আকতার চৌধুরী।মিলন মেলায় কক্সবাজার এর পাঠক প্রিয় অনলাইন পোর্টাল ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি কে কক্সবাজার অনলাইন সংবাদপত্রে বিশেষ অবদান রাখায় কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বাংলাদেশ কক্সবাজার অনলাইন প্রেসক্লাব কতৃক সম্মাননা স্মারক প্রধান করা হয়, গ্রহন করেন পোর্টাল এর বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দি।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার নিউজ ডট কম এর সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌং ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি এর বার্তা সম্পাদক নেজাম উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন। এইদিকে এই বিশেষ সম্মাননায় ওয়ান নিউজ এর বার্তা সম্পাদক জানান আজ ওয়ান নিউজ সার্থক, আমরা কাজের সম্মান পাচ্ছি আশা করছি সামনে ও এমন সম্মাননা কাজের মাধ্যমে অর্জন করতে পারবো।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,, সিটিএন২৪ ডট কমের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সিএসসি২৪ এর সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার কণ্ঠ ডট কমের সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী,, ওয়ান নিউজের বার্তা সম্পাদক মো. নেজাম উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন কক্সবাজার ভিশন এর প্রধান আনছার হোসেন।
এরপর র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন সৈয়দ আলম।
র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.