প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ প্রমাণ করবে একটি সুসংগঠিত ইউনিট “

জে,জাহেদ চট্টগ্রাম:

আগামী ২১শে মার্চ চট্টগ্রাম দক্ষিণে পটিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা ছাত্রলীগ এক প্রস্তুতি সভার আয়োজন করেছে।

আজ ১৬ই মার্চ শুক্রবার সকাল ১০টায় পটিয়া ক্লাব এর জালাল মাহবুব মুক্ত মঞ্চে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

এতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসাইন ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী।

সভায় প্রধান বক্তা এসএম জাকির হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে সুশৃংখলভাবে যোগদান করে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ প্রমান করবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ একটি সুসংগঠিত ইউনিট”।

প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ,ম,ম টিপু সুলতান চৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি আদিত্য নন্দী ও শাহাদাত হোসেন রাজন,সাংগঠনিক সম্পাদক তানজিল ভুঁইয়া তানভীর।

এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম,উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম জহির,উপ পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাপ্পী,উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত,উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনজুর মোর্শেদ অসীম,সহ সম্পাদক জায়েদ বিন জলিল ও রাসেদুল আরেফিন জিসান সহ প্রমূখে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.