রাকিব উদ্দীন, সাতকানিয়াঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্য বাহী ব্যবসায়ীক প্রান কেন্দ্র কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহন এবং বিকেল ৪টা শেষ হয়। উক্ত নির্বাচনে ৩৩৭ জন ভোটার অংশ নেয়।
নির্বাচনে সভাপতি পদে মৌলানা নেজাম উদ্দিন (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ১৩৮ ভোট পায় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি শহর মুল্লুক রাশেদ (চেয়ার) মার্কা প্রতিক নিয়ে ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়। সহ- সভাপতি পদে জনাব জহির উদ্দিন (গোলাফুল) প্রতিক নিয়ে ১১১ ভোট পাই, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব রজ্জাক মাস্টার (টেলিভিশন)২১৯ পেয়ে বিজয়ী হয়। সাধারণ সম্পাদক পদে জনাব নেজাম উদ্দিন (হরিণ) মার্কা প্রতিক নিয়ে ৮১ ভোট ও জনাব মো: আলী (দেয়াল ঘড়ি) প্রতিকে ১১৩ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নাজিম উদ্দীন (প্রজাপতি) ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। অর্থ সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক জনাব মো: সোহেল (মাছ) মার্কা প্রতিক নিয়ে ৯৪ ভোট পাই,, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামাল উদ্দিন ( আনারস) প্রতিক নিয়ে ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়। সাংগঠনিক সম্পাদক পদে জনাব কাইছার হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। তথ্য পযুক্তি সম্পাদক পদে জনাব আলমগীর (ময়ুর) মার্কা প্রতিক নিয়ে ১৫২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সাংবাদিক নুরুল ইসলাম সবুজ মোবাইল প্রতিকে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়। ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে, ওয়ান নিউজ প্রত্রিকার সাতকানিয়া প্রতিনিধি জনাব রাকিব উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনাব আহমদ নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। পরিচালক পদে চার জন সোহেল মাছ মার্কা প্রতিক নিয়ে ২৬০ ভোট, শাহরিয়া কামাল হৃদয় কলসি প্রতিক নিয়ে ২০৯ ভোট, জনাব সোহেল টিউবওয়েল প্রতিক নিয়ে ২০০ ভোট, জনাব সাহাব উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়। ভোট গননা শেষে সাতকানিয়া প্রধান নির্বাচন কমিশনার অসিম কান্তি দে, সহকারী নির্বাচন কমিশনার মো: গিয়াস উদ্দিন এবং জাহেদুল ইসলাম ফলাফল ঘোষণা দেন। নির্বাচনে সাতকনিয়া পুলিশের এস আই রায়হানের নেতৃত্বে ১০ জনের একটি টিম ও ৮ জন আনসার বাহিনীর উপস্থিতি ছিল।
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.