ছবি- ইউপি সদস্য কামরুল আমিন
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন কামাল হোসেন হত্যার রেশ কাটতে না কাটতেই এবার হামলার শিকার হয়েছে ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য কামরুল আমিন। বনের পাহাড়ি মাটি পাচারকালে বাঁধা দেওয়ায় ঈদগড় ইউনিয়নের ইউপি সদস্য কামরুল আমিনকে মাটি খেকোরা প্রাণ নাশের হুমকি ও তার উপর হামলা করেছে জানা যায়।
ঘটনাটি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বড়বিল বৌঘাট এলাকায়।
জানা যায়, শুক্রবার ( ১১জুলাই) বিকালে ট্রাক ভর্তি পাহাড় কেটে মাটি নিয়ে আসার সময় বড়বিল বৌঘাট এলাকায় স্থানীয় ৬নং ওয়ার্ড়ের ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল আমিন এই মাটি কোথা থেকে আনা হচ্ছে জানতে চাইলে বন মামলার আসামী সাবেক ইউপি সদস্য আবুল কাসেম টুলু তার ছেলে অনিকুল ইসলাম বাবু ও বেলাল উদ্দিনসহ আরো ৩ থেকে ৪জন মিলে ইউপি সদস্য কামরুল আমিনের উপর হামলা করে বলে জানা যায়।আহত কামরুল আমিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন বলে জানা গেছে।
আহত ইউপি সদস্য কামরুল আমিন জানান, আমার নির্বাচনী এলাকা বড়বিল বৌঘাট এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে মাটি ও বালি ট্রাকভর্তি করে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছিল। আজকে (শুক্রবার) একট্রাক মাটি কোথা থেকে আনা হচ্ছে জানতে চাইলে হঠাৎ আমার উপর হামলা করে আবুল কাসেম টুলু ও তার ছেলে অনিকুল ইসলাম বাবু, বেলাল উদ্দিনসহ আরো কয়েকজন। এতে আমি মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসি। আবুল কাসেম টুলু আমাকে উখিয়ার মৃত আবুল কালাম মেম্বারের মতো হত্যা করার হুমকি দেন। আমি এর বিচার চাই।
এদিকে এবিষয়ে আবুল কাসেম টুলুর সাথে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করতে চাইলেও সংযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মো. তৈয়বুর রহমান জানান, ঈদগড়ের ইউপি সদস্য কামরুল আমিনের উপর হামলা ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি। অভিয়োগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলাকারি আবুল কাসেম টুলু ঈদগড় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.