ওয়ান নিউজঃ চট্টগ্রাম নগরীর চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু সুফিয়ান এগিয়ে রয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনেও এগিয়ে আছেন বিএনপির সাঈদ আল নোমান। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে রয়েছেন। এ আসনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতে ইসলামীর মুহাম্মদ শফিউল আলম। এ আসনে মোট ১৪৩ টি কেন্দ্রের মধ্যে ফলাফল এসেছে ৭০ টির। যেখানে ধানের শীষ পেয়েছে ৫৩,৯৪০ ভোট এবং দাঁড়িপাল্লা ৩৭,৮৯১ ভোট।
রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে নগরীর চারটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ের পথে এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.