ওয়ান নিউজঃ বগুড়া-৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৪৯ টি আসনের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৩ হাজার ১৮০ ভোট। একটি কেন্দ্রের ফলাফল এখনও আসেনি। তবে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৫০ টি কেন্দ্রতেই জয় পেয়েছেন ৷ বগুড়ার মানুষ তার ঘরের সন্তানকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.