বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী এ্যানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ওয়ান নিউজঃ লক্ষ্মীপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

লক্ষ্মীপুর-৩ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ১৩৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ৯৯৫ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯ জন। আর নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন। আর হিজরা ভোটার ৫ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.