ঝিনাইদহের “হরি” ধানের উদ্ভাবক সেই হরিপদ কাপালীর উত্তরাধীকারীদের যোগ্যতা অনুসারে চাকুরী দেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার মিজানুর রহমান

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

ঝিনাইদহের সেই হরিপদ কাপালীর উত্তরাধীকারীদের যোগ্যতা অনুসারে চাকুরী দেওয়ার আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষক বিজ্ঞানী হরিপদ কাপালীর উত্তরাধীকারীদের যোগ্যতা অনুসারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার আশ্বাস দিয়েছেন। মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের প্রতিনিধি ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ তার বাড়ীতে গিয়ে স্বজনদের এ আশ্বাস প্রদাণ করেন। এসময় ওসি এমদাদুল হক শেখ হরিপদ কাপালীর পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।

 

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হরিপদ কাপালী বাংলাদেশের একজন সম্পদ ছিলেন। দেশ মাটি ও মানুষের জন্য তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যদিও তিনি নি:সন্তান তবে তার যে পালিত সন্তান রয়েছেন তার সন্তানরা যদি পুলিশ বাহিনীতে চাকুরী করতে চায় তাহলে যোগ্যতা অনুসারে তাদের চাকুরী দেওয়া হবে। তিনি জানান, তৃণমুল পর্যায়ের একজন কৃষক বাংলাদেশের কৃষিতে যে অবদান রেখেছিলেন সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই তার এই উদ্যোগ। পুলিশ সুপার মিজানুর রহমানের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.