সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল

ওয়ান নিউজঃ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত বেসরকারি ব্যক্তিদের জন্য সেখানে প্রবেশ পাস বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী সাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.