কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল বড়ুয়ার মায়ের মৃত্যু, শোক প্রকাশ

২৬ জানুয়ারি বেলা ২টায় চকরিয়া কেন্দ্রীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়ার মা কুসুম বড়ুয়া বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯.৫০ মিনিটে চকরিয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ের জননী।

২৬ জানুয়ারি বেলা ২টায় চকরিয়া কেন্দ্রীয় শ্মশানে প্রয়াত মাতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হবে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ম রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. একরামুল হুদা, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এম. ওসমান সরওয়ার আলম চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. মোজাফফর হেলালী ও সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক,
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলম ও সাধারণ সম্পাদক বাবু বাবলা দেবনাথ, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দীন ও সাধারণ সম্পাদক বাবু স্বপন শর্মা রনি, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক আবদুল হক, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক মাস্টার নেজাম উদ্দিন, চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রমূখ। নেতৃবৃন্দ এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং উনার আত্মার সদ্গতি কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.