স্মার্টফোনই এখন পাসপোর্ট!
ওয়ান নিউজ ডেক্সঃ পৃথিবী এখন হাতের মুঠোয়-স্মার্টফোনের মাধ্যমে এর সত্যতা দারুনভাবে যাচাই করা যায় এখন। নানা দেশে মানুষ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অনেক সেবা উপভোগ করছে এ স্মার্টফোনের মাধ্যমেই। যেমন স্মার্টফোনে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীরা পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে নিজেদের স্মার্টফোন। স্মার্ট ইউএই ওয়ালেট নামের এক নতুন সার্ভিসের মাধ্যমে যাত্রীদের বিমানযাত্রায় এ সুযোগ করে দিয়েছে আরব আমিরাত।
মঙ্গলবার দুপুরে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশটির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা বিমান সংস্থা এমিরাতস এয়ারলাইনসের সহযোগে এ সেবাটি উদ্ভোধন করেন।
সেবাটি উদ্ভোধনকালে দুবাইয়ের পুলিশ কমিশনার লে.জে. দাহি খালফান তামিম বলেন, “এই স্মার্ট ওয়ালেট যাত্রীদের সময় বাঁচাবে এবং তাদের জরুরী কাগজপত্র এবং পাসপোর্ট রক্ষা করবে। যাত্রীদের শুধুমাত্র স্মার্ট গেটে স্মার্টফোন ব্যবহার করতে হবে এবং তাদের আঙ্গুলের ছাপ স্ক্যান করতে হবে।”
এমিরেটস এয়ারলাইনের সামি আকিলান বলেন, “যাত্রীদেরকে এখন থেকে তাদের পাসপোর্ট বহন করতে হবে না। এমনকি বোর্ডিং পাসও সাথে রাখতে হবে না। কারণ নাম, আসন নম্বর, এবং ফ্লাইট নম্বরসহ যাবতীয় তথ্য এর মধ্যে দেয়া থাকবে।”
সূত্র: গালফ নিউজ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.