নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার পৌরসভা শ্রমিকদলের আংশিক কমিটি গঠিত হয়েছে।
এতে সাবেক ছাত্রনেতা আবছার কামাল সভাপতি ও উসমান সরওয়ার টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) এই কমিটির অনুমোদন দেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি ওয়াসিম আকরাম, ইয়ার মোহাম্মদ, হালিম ভান্ডারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন কালু, গিয়াস উদ্দিন, শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সোহেল, মোহাম্মদ ইউছুপ এবং দপ্তর সম্পাদক রেজাউল করিম বাপ্পি।
সদস্য হিসেবে রয়েছেন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আমান, মফিজুর রহমান।
পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.