আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের কুন্দুজ নগরীর একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া, আরও ৪৩ জন আহত হয়েছে।
বিবিসি জানায়, গতকাল শুক্রবার কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে জুমার নামাজের সময় হামলার ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লিরা জুমার নামাজের জন্য মসজিদে জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.