ক্যাম্প ছেড়ে ভাসানচরে গেলো আরো ৪১৪ রোহিঙ্গা

ইমাম খাইর
উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে নবম পর্বে ১ম ধাপে আরো ৪১৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

৫ জানুয়ারি বেলা দুইটার দিকে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে পুলিশ স্কট দিয়ে ৮টি বাসে করে ভাসানচরে স্থানান্তর উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

সেখানে গেস্ট ৫ জন, খালি বাস ১টি,
প্রটেকশন গাড়ি ২টি, এক্সট্রা প্রটেকশন গাড়ি ১, অ্যাম্বুলেন্স ১টি ও এনএসআই এর মাইক্রো ১টি রয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক মোঃ নাইমুল হক এসব তথ্য জানিয়েছেন।

বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা মাঝিরা জানিয়েছে, যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের পাঠানো হয়েছে। কাউকে জোর জবরদস্তি করা হয় নি।

তার আগে রোহিঙ্গাদের প্রতিনিধি টিম ভাসানচরে গিয়ে সেখানকার পরিবেশ ও থাকা খাওয়ার সুবিধা দেখেছে। ক্যাম্পে ফিরে তারা সে সম্পর্কে বর্ণনা দিলে যারা আগ্রহ দেখায় তাদের তালিকাভুক্ত করা হয়েছে।

নিবন্ধিত ৪১৪ জন রোহিঙ্গাকে উখিয়া কলেজ মাঠে থেকে বিশেষ প্রটোকল সহকারে চট্টগ্রামে নেওয়া হবে। সেখান থেকে জাহাজে করে ভাসানচর নিয়ে যাওয়া হবে। যাবার প্রাক্কালে সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। দেখা যায় বিরহের সুর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.