টেকনাফ প্রতিনিধি
টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকায় এক বসতবাড়ির শয়ন কক্ষের ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ৩০হাজার ইয়াবা ও ১২বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩জানুয়ারী) ভোররাতে সদর ইউনিয়নের ওই এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় ইউনুছ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ইউনুছ আলী পালিয়ে যায়।পরে ঐ বসত ঘর তল্লাশি চালিয়ে নিজ কক্ষে আলমারির পাশে ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায়১২বোতল ফেন্সিডিল ও ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।এঘটনায় বাড়ির মালিক ইউনুছ আলীকে পলাতক আসামি করা হয়।
এঘটনায় পলাতক আসামি ইউনুছ আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.