ইমাম খাইর:
খালেদা জিয়ার চিকিৎসা নয়, মাঠ গরম করার চেষ্টা করছে বিএনপি- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেছেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা চায় না। তারা এটিকে ইস্যু বানিয়ে মাঠ গরম করে সরকার উৎখাতের অলীক স্বপ্ন বাস্তবায়নে অপচেষ্টা করছে।
হানিফ বলেছেন, বিএনপি নেতাকর্মীরাতো নয়; এমনকি তারেক জিয়াও খালেদা জিয়ার চিকিৎসা চায় না। সেও মায়ের চিকিৎসাকে ইস্যু বানিয়ে সরকার পতনের অলীক স্বপ্ন দেখছে। এতই যদি মায়ের প্রতি দরদ থাকে তা হলে ব্যারিস্টার মেয়েকে কেন আইনী লড়াই করতে দেশে পায় না?
বুধবার রাতে কক্সবাজারে আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। কক্সবাজারে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুবুল আলম হানিফ।
এসময় তিনি আরো বলেন, ৫০ বছর পরে এসেও সেই ইতিহাস বলতে হচ্ছে এর কারণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর নানা মিথ্যাচার করা হয়েছে। এ হত্যাকান্ডের পর প্রচার করা হয়েছিল ক্ষমতা দখলের জন্য বিপদগামি সেনা সদস্য এ হত্যাকান্ড সংঘটিত করে। কিন্তু এটা সত্য না, এ হত্যাকান্ড পরিকল্পিত। এ হত্যাকান্ড ক্ষমতা দখলের জন্য না, এ হত্যাকান্ড একাত্তরে পকিস্তানী বাহিনীর পরাজয়ের প্রতিশোধ। যেখানে পাকিস্তানের সাথে কিছু ক্ষমতাধর রাষ্ট্র জড়িত ছিল।
কক্সবাজারের ঐতিবাহি পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে “বিজয়ের দৃপ্ত শপথে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে” শ্লোগানে শুরু হয় বিজয় মেলা।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী ও উজ্জ্বল কর।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.