বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ইসলামপুরের মেম্বার প্রার্থী বাবুলের শ্রদ্ধার্ঘ নিবেদন

নুরুল আজিম:
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সম্ভ্যব্য মেম্বার প্রার্থী সালাহ উদ্দীন বাবুল (সাবেক মেম্বার) এর নেতৃত্বে নাপিত খালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনের “শহীদ মিনারে” মুজিবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন এম,জয়নাল আবেদীন মুন্সী (ব্যবস্থাপনা পরিচালক, এস.কে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল), জিয়াউর রহমান(সহকারী শিক্ষক এস,কে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল), আলী আকবর সওদাগর, সুলতান আহমদ বিশিষ্ট মুরব্বী ৫নং ওয়ার্ড, আশরাফ জামান, উসমান আলী সাওদাগর, আবুতাহের কালু, মো হুসেন, দফাদার ফিরুজ আহমদ বাবুল, রশিদ আহমদ ড্রাইভার, নুরুল আজিম মিন্টু (সভাপতি ইসলামপুর ব্লাড ডোনার্স এন্ড জনকল্যাণ সোসাইটি)।

প্রোগ্রামে মেম্বার প্রার্থী সালাহ উদ্দীন বাবুল জাতির জনক হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধার মাধ্যমে উক্ত প্রোগ্রামের সূচনা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসের পর্যালোচনা, বীর শহীদদের সম্মাননা, বিজয় দিবসের তাৎপর্য নিয়েও আলোচনা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.