ঢাকা বিমানবন্দর স্টেশ‌নে ২৬ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই সহোদর আটক

ইমাম খাইর:
রাজধানীর বিমানবন্দর স্টেশ‌নে ২৬ হাজার ৬৩৫ ইয়াবাসহ দুই সহোদরকে আটক করে‌ছে রেল পু‌লিশ। ‌
তারা হলেন-রফিক আলম (৩০), মনির আলম বাদশা ওর‌ফে বাতাইন্না (২৫)। তারা টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ডেইলপাড়ার গফুরের ছেলে।
রেল পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চার নম্বর লাই‌নে দাঁড়ায়। ট্রেন‌টির যাত্রী রফিক আলম ও মনির আলম বাদশা ওর‌ফে বাতাইন্না ট্রলি ব্যাগসহ না‌মেন। তারা দুই নম্বর প্লাটফর্মে ঘোরা‌ফেরা কর‌লে তা‌দের স‌ন্দেহবশত আটক ক‌রে রেল পু‌লিশ। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহ‌নের কথা স্বীকার ক‌রে।
প‌রে তা‌দের ট্রলিব্যাগ তল্লা‌শি ক‌রে পলিথিনে মোড়া‌নো তিন‌টি প্যাকেটের ভিতর ১৩৯টি জিপার পাওয়া যায়; যার ভেতর থে‌কে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার হ‌য়ে‌ছে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে রে‌লের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে।
তা‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে বলে রেল পুলিশ সুত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.