ইমাম খাইর:
কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এরপর “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, বিআরটিএ-এর সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরী, নিসচা জেলা সভাপতি মো: জসিম উদ্দিন কিশোর, ট্রাফিক পুলিশের সহকারি পুলিশ সুপার এম এন রফিকুর রাজা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল আলম। তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
এসময় মোটরযান পরিদর্শক, মোটর ড্রাইভিং প্রশিক্ষক, যানবাহন মালিক, চালকসহ নিসচার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.