নাইক্ষ্যংছড়িতে ১৯০০ ইয়াবাসহ আটক ২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৯০০ ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং এর মৃত কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও আব্দুর রশিদের ছেলে মোঃ হাসান (২২)।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে জনৈক ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.