ইমাম খাইর:
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা।
সী-সেইফ লাইফগার্ডের মো. সেলিম জানান, বেলা ১টার দিকে সমুদ্রের সুগন্ধা পয়েন্টে লাশ দেখে বীচকর্মীরা খবর দেয়। পরে গিয়ে তারা লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিঅনের এসপি মো. জিল্লুর রহমান।
তিনি জানান, জুমার নামাজের আগ মূহূর্তে একটি লাশের খবর পেয়েছেন। তবে এখনো ঘটনার কারণ ও লাশের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.