কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো.শহিদুল ইসলাম এলপিসি ইউনিট পরিদর্শন করেছেন।
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব রোববার (৫সেপ্টেম্বর) সকাল ১০টায় লাম্বার প্রসেসিং কমপ্লেক্স, করাত কল (এলপিসি) সকল কার্যক্রম তিনি ঘুরে দেখেন।
ইউনিটসহ বিএফআইডিসির দীর্ঘ দিনের জনবল সংকট, রাবার শিল্পকে কৃষিপণ্য হিসাবে ঘোষনা, বিএফআইডিসির শিল্পপণ্যর আসবাবপত্র সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিত্বে ক্রয় বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এছাড়া শ্রমিকদের প্রমেশন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে তালমিলিয়ে মর্ডান মেশিনারি স্থাপন করা হবে জানান অতিরিক্ত সচিব মো.শহিদুল ইসলাম।
রাবার ও শিল্প প্রতিষ্ঠান দুইটিতে অবকাঠামো উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।
পরে তিনি ইউনিটে একটি রাবার গাছ রোপন ও বশিউক নেভী রোড জামে মসজিদ উদ্বোধন করেন।
এসময় বিএফআইডিসি কাপ্তাই এলপিসি ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, একান্ত সচিব মো.আতিকুর রহমান,বিলাস কুমার বিশ্বাস, সহ-ব্যবস্থাপক (হিসাব), উৎপাদন কর্মকর্তা আমান উল্লাহ আমান সহ শ্রমিক, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৬
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.