১৫০ উপজেলায় শতভাগ ভাতা, আবেদনের সময়সীমা বাড়ল

ডেস্ক নিউজ:
দেশের ১৫০ উপজেলায় শতভাগ ভাতা পাওয়ার আবেদনের সময়সীমা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ক্রটির কারণে নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় বিঘ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১০ সেপ্টম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো।

শতভাগ ভাতার আওতায় আসা উপজেলার আগ্রহী ব্যক্তিরা www.bhata.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে ভাতার জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য সেবা নম্বর ৩৩৩ (টোল ফ্রি) নম্বরে ফোন করে, উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ের সহায়তায় অনলাইনে আবেদন করা যাবে।

চলতি অর্থবছরে দেশের যে ১৫০টি উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। সেগুলো হলো— বরগুনা জেলার আতমলী, বরগুনা সদর, বামনা, বেতাগী; ভোলার মনপুরা, তজুমদ্দিন; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী; বান্দরবানের আলীকদম, বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, রুমা; চট্টগ্রামের সদ্বীপ, বাঁশখালী; কক্সবাজারের টেকনাফ, উখিয়া; খাগড়াছড়ির দিঘীনালা, গুইমারা, খাগড়াছড়ির খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, পানছড়ি, রামগড়; লক্ষীপুরের কমলনগর, রায়পুর, রামগতি; নোয়াখালীর হাতিয়া, কবিরহাট, সুবর্ণচর; রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, কাউখালী, বিলাইছড়ি, কাপ্তাই, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর, রাজস্থলী; কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল; মানিকগঞ্জের দৌলতপুর; রাজবাড়ির বালিয়াকান্দি; টাঙ্গাইলের মধুপুর; বাগেরহাটের মোংলা; চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর; যশোরের বাঘারপাড়া, কেশবপুর, মনিপুরামপুর, শার্শা; ঝিনাইদহের হরিণাকুণ্ডু, ঝিনাইদহ সদর, মহেশপুর, শৈলকুপা; খুলনার বালিয়াঘাটা, দাকোপ, ডুমরিয়া, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, রুপসা, মাগুরার মাগুরা সদর, শালিখা, শ্রীপুর; মেহেরপুরে গাংনী; ময়মনসিংহের তারাকান্দা; নেত্রকোনার আটপাড়া, দুর্গাপুর, খালিয়াজুরী,কলমাকান্দা, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, পূর্বধলা; শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী; বগুড়ার ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা; নওগাঁর আত্রাই, বদলগাছী, মান্দা, মহাদেবপুর, নওগাঁ সদর, নিয়ামতপুর, পত্নিতলা, পোরশা, রানীনগর, সাপাহার; নাটোরের গুরুদাসপুর, সিংড়া; চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ; পাবনার সুজানগর; সিরাগগঞ্জের বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর; দিনাজপুরের বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, দিনাজপুর সদর, নবাবগঞ্জ, পার্বতীপুর; লালমনিরহাটের হাতীবান্ধা, লালমনিরহাট সদর, নীলফামারীরর ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী সদর, সৈয়দপুর; পঞ্চগড়ের পঞ্চগড় সদর; রংপুরের রংপুর সদর; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল, ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা দারিদ্র্যপ্রবণ উপজেলা হিসেবে শতভাগ ভাতার আওতায় এসেছে।

সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে এজেন্ট ব্যাংক/মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের (নগদ/বিকাশ) মাধ্যমে হিসাব খুলে ২০২১-২০২২ অর্থবছরের ভাতাভোগীদের প্রথম কিস্তির ভাতা বিরতণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.