মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজবাড়ী শাখা আওয়ামী মটর চালক লীগ।
বুধবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় দৌলতদিয়া রেল ষ্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ইন্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, রাজবাড়ী মটর চালক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, দৌলতদিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.