দৌলতদিয়ায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলা হেল্প এর উদ্দ্যোগে কে কে এস বিএইচ এডাব্লিউ আর (কর্মীজীবী) কল্যাণ সংস্থা এর আয়োজনে ১০০ যৌনকর্মী ও ১০০ প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট ) দুপুর ১২টার সময় দৌলতদিয়া কে কে এস স্কুল মাঠে প্রতি পরিবারকে ২০ কেজি চাউল, ৩ লিটার তেল, ২কেজি ডাউল, ১কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, গুড়া দুধ ৫০০ গ্রাম, ৩ টি গোসলের সাবান, ৩টি হুইল সাবান, নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার মো.আজিজুল হক খান মামুন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক মো. ফকীর আমজাদ হোসেন, বাংলা হেল্প এর পরিচালক লুথার দাস, ই ডি ফকীর জাহিদুল ইসলাম, মুঞ্জু আলম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.