চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে করোনা অবহিতকরণ সভা

কাপ্তাই প্রতিনিধি:
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে কোভিড -১৯ অতিমারিতে গৃহীত কর্মসূচি বিষয়ক অবহিতি করন এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮আগস্ট) দুপুর ১২টায় হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।

প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় কোভিড -১৯ অতিমারি গৃহীত কর্মসূচি উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

সভায় বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান।

অবহিতকরণ সভায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.