গোয়ালন্দে ৫০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

মোজাম্মেলহক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী (৪০) নামক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
সে গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.