ডেস্ক নিউজ:
দীর্ঘ ২৮ বছর পর আন্তার্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপায় চুমু খেয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। ফলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সব শেষ প্রকাশিত র্যাংকিংয়ে এগিয়েছে আকাশী-সাদারা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী ২১০টি দেশের মধ্যে ষষ্ঠ নম্বরে উঠে এসেছে আলবেসিলেস্তেরা। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই আসরের চ্যাম্পিয়নদের মোট পয়েন্ট ১ হাজার ৭১৪। তাদের পয়েন্ট ছিল ১ হাজার ৬৪২। অর্থাৎ লিওনেল স্কালোনির শিষ্যরা ৭২ পয়েন্ট এগিয়ে গিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.