ডেস্ক নিউজ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৮ পয়সা।
অর্ধ-বার্ষিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.