জেলা নির্বাচন অফিসার করোনা আক্রান্ত

ইমাম খাইরঃ
কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৬ আগষ্ট) চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়েছে।

আগের দিন (বৃহস্পতিবার) তিনি স্যাম্পল জমা দিয়েছিলেন।

সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরটিআর, পিসিআর টেস্টে এসএম শাহাদাত হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে।

সুস্থতার জন্য সহকর্মীসহ সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.