কারা অধিদপ্তর থেকে চিঠি, করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশ

ডেস্ক নিউজ:
কারারক্ষী ও কারা কর্মকর্তাদের যারা এখনো করোনা টিকা নেননি, তাদের নিয়ম অনুয়াযী দ্রুত করোনা টিকা নেওয়ার জন্য কারা অধিদপ্তর থেকে একটি চিঠি পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, বুধবার (৪ আগস্ট) কারা অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করে দেশের ৬৮টি কারাগারে পাঠানো হয়েছে।

সেই চিঠিতে উল্লেখ আছে কারারক্ষী ও কারা কর্মকর্তারা যারা এখনো করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন নেননি, তাদেরকে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বন্দীদের টিকার বিষয়ে এখনও নির্দেশনা অপেক্ষায় আছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.