ডেস্ক নিউজ:
মাদকের মামলায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলার আরেক আসামি পরীমনির মামা আশরাফুল ইসলাম দীপুকেও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৯টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই দুই আসামির রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এদিন রাত সাড়ে ৮টার দিকে পরীমনি ও তার মামা দীপুকে আদালতে হাজির করা হয়। আদালতে বনানী থানার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.