মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রাঙ্গনে
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ. লীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার মো. সামাদ মোল্লা, উপজেলা আওয়া লীগের যুগ্মসম্পাদক ফকীর আজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর আ. লীগের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.