কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালত জোরদার

কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে দিন,দিন করোনা প্রকোপ বৃদ্বি পাওয়ার দরুণ উপজেলা প্রশাসন সংক্রমন মোকাবেলায় প্রতিদিনের নেয় সোমবার(২আগষ্ট২১) কাপ্তাই উপজেলা প্রশাসন ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি, কেপিএম, বারঘোনিয়া গেইট এবং মিশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে

সরকারি বিধি-নিষেধ অমান্য, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইনে ১২ টি মামলায় ৩৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই থানা পুলিশ সদস্য, বিজিবি ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহায়তা করেন। উল্লেখ্য, গত রোরবার(১আগষ্ট২১) কাপ্তাইয়ে এক দিনে সর্বোচ্চ ৪৬জনের করোনা পজেটিভ হওয়ার রির্পোট আসে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.