আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রামু উপজেলার ঈদগড় ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম ।
শনিবার (৩১জুলাই) সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড পানিস্যাঘোনা গ্রামের সাবেক মেম্বার ছৈয়দ আলমের প্রথম পুত্র।
পিতার পদাংক অনুসরণ করে সমাজেসবায় নিয়োজিত করেন আবুল কালাম। তাই অল্প বয়সেই বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন।
মানুষের সেবার কাজে সফল হয়ে সবার মনজয় করেন। এলাকার সর্বস্তরের মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল।
উদিয়মান এ ইউপি সদস্যের মৃত্যুর সংবাদে পুরো ইউনিয়ন জুড়ে শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.