ঘুমধুমে বন্যার পানিতে ২ জনের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পানিতে ভেসে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ড়ের বড়ুয়া পাড়ার সড়কে এ ঘটনা ঘটে।
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন,তারা ৩ জন বন্যার দেখতে রাস্তায় বের হয়। এক পর্যায়ে তারা মুখোমুখি হয় সড়কের কোমর পাানির স্রোতের সাথে। সড়কের এ অংশ পার হতে শুরু করলে এতে একজন ছাড়া বাকী ২ জন পানির স্রোতেে ভেসে যায়।
একজনের নাম সুমন কর (১৭) বড়ুুুয়া। ঘুমধুম শীলপাড়ার সুবাস বড়ুয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
অপরদিকে ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড চৌকিদার রঞ্জিত বড়ুয়া জানান, তার সাথে আবদুর রহিম (২৮) নামের এক রোহিঙ্গাও ভেসে গেছে। তার সন্ধান এখনও পাওয়া যায় নি।
এদিকে ঘুমধুমের তুমব্রু’র কোনারপাড়া এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকানের মালামাল ক্ষতিসাধিত হয়।
অপরদিকে তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। একদিকে লকডাউনে আয় নেই। এদিকে পাহাড়ি ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। আর সড়কে কয়েকটি স্থানের পাহাড় ধসের কারণে ঘুমধুম-তুম্ব্রু নাইক্ষ্যংড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উল্লেখ্য, ঘুমধুমে নদীতে ভাসমান অবস্থায় আব্দুর রহমান (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছিলেন থানা পুলিশ। সে হিসেবে গত ২ দিনে এটিসহ ঘুমধুমে ৩ জনের মৃত্যু হলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.