ইমাম খাইর:
টানা বর্ষণে উখিয়ায় পাহাড় ধসে দুইজন শিশুসহ ৫ রোহিঙ্গা নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ ও জি ৩৮-এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ এর বাসিন্দা শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২) ও ছেলে শফিউল আলম (৯)। এ সময় শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও ছেলে জানে আলম (৮) গুরুতর আহত হয়।
একই ঘটনায় ক্যাম্প ১০ এর ব্লক জি/ ৩৮ এ একই পরিবারের আরো ৩ জন নিহত হয়েছে।
তারা হলেন- ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), ছেলে আব্দুর রহমান (২৫), মেয়ে আয়েশা সিদ্দিকা।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ক’দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা ক্যাম্পগুলোতে ধসের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
মো. তারিকুল ইসলাম তারিক জানান, ঘটনার বিষয়ে ক্যাম্প-১০ এর সিআইসিকে অবগত করা হয়েছে। পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তী কার্যক্রম গ্রহনের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয়েছে। যার নং-৭৯৯।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.