নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম নামের মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার রাতে বগুড়াগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়।
৩০ বিজিবির অধিনায়ক ইব্রাহিম ফারুক জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে চাউল নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে বিপুল পরিমান ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৫০ লাখ টাকা।
এ ব্যাপাের রামু থানা আইনগত ব্যবস্থা নিচ্ছে।
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৩
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.