যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৩৪

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু ও ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ।

মৃত ৫ জনের মধ্যে ৪ জন করোনা রোগী ছিলেন। বাকি ১ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২১০ জন এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৬৭৩৫ জন, সুস্থ্য হয়েছেন ৯৭৮২ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ২৫৩ জন।

যশোর শার্শায় শনাক্ত হয়েছে ১১ জন, ঝিকরগাছায় ২০ জন, সদর উপজেলায় পজেটিভ ১৩৩ জন, কেশবপুরে ৭ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৮ জন নতুন করে শনাক্ত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.