কাপ্তাইয়ে দুস্থদের মাঝে চাল ও গরুর গোশত বিতরণ

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি কাপ্তাইয়ের চিৎমরমে করোনা কালীন সময়ে দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে হাজী ইউসুফ (ওয়াজুর)উদ্যোগে আহম্মদ ঈসা আল হোসাইনী (Ahmed Eisa AL Hossaini) এবং ঈব্রাহীম ঈসা আল হোসাইনী (Ibrahim AL Hossaini Abu Dhabi U A E) অর্থায়নে ৬ষ্ঠ বারের ন্যায় এবারো ১৮০পরিবারের মাঝে ২৫কেজি করে চাল ও ১শ’ পরিবারের মাঝে গরুর গোশত ত্রাণ শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টায় চিৎমরম মুসলিম পাড়ায় ত্রাণ বিতরণ করা হয়।
চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে বিতরণ অনুষ্ঠানে চিৎমরম ইউপি সদস্য ও সমাজ কমিটির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্ত্বে এসময় প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করে।
এসময় স্বগত বক্তব্য রাখেন,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিথোয়াই মারমা, আমিনুল হক (সহ-সভাপতি মসজিদ কমিটি),বদরুল আহমদ চৌধুরী বাদল( মসজিদ কমিটি সহ সম্পাদক), মোঃ জসিম উদ্দিন( সম্পাদক সমাজ পরিচালনা কমিটি), আবুল হাশেম সওদাগর (চিৎমরম বাজার কমিটির সম্পাদক), মোঃ হারন উর রশীদ (সমাজ কমিটি সদস্য) ও আবদুল ওয়াদুদ সদস্য সমাজ কমিটি সহ প্রমুখ। ত্রাণ ও শোশত নিতে আসা আসহায় আবুল বশর ও সেলিনা বেগম বলেন এ করোনা কালীন সময়ে হাজী ইউসুফ (ওয়াজু) আমাদের ত্রাণ দিয়েছে আমরা এ ত্রাণ পেয়ে আল্লাহর নিকট শুকিয়া জ্ঞাপন করি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাহেদুল ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.