কাপ্তাই প্রতিনিধি
আর মাত্র ক’দিন পরই পবিত্র কোরবানি সকলেই ব্যস্থ, ছুটছে পশুর হাটে। রাঙ্গামাটি কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলাঘাটে প্রতি বছরের ন্যায় এবারো কোরবানির হাট বসছে। অন্যান্য গরুর চেয়ে পাহাড়ী গরুর চাহিদা বেশি থাকায় এবার গরুর দাম ঊধর্বমুখী। গরুর হাটে দাম বেশি শুনে অনেকই অবাক হয়ে হাট হতে বাহির হয়ে যায়। পবিত্র কোরবানির আসলেই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলাঘাটে নদী পথে পাহাড়ী মোটা তাজা গরু নিয়ে আসে বিক্রয়ের জন্য। এলাকার লোকজন তথা কাপ্তাই উপজেলার বাহিরে অন্য উপজেলার লোকজন কাপ্তাইয়ে আসে কোরবানির গরু ক্রয় করে নিয়ে যায়। রাঙ্গুনিয়া থেকে আসা আব্দুল খালেক জানান, পাহাড়ী গরুর কদর বেশি। তিনি জানান, এ গরু সব সময় পাহাড়ে জঙ্গলে থাকে প্রাকৃতিক খানা খায়। খুব ইষ্ট,পুষ্ঠ হয়ে থাকে। কোন প্রকার মোটা তাজা ইনজেকশন ব্যবহার করা হয়না বলে জানান। আর অনেক খামারি মোটা তাজা করার জন্য ইনজেকশন পুস করে বলে পাহাড়ী গরুর কদর বেশি। গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এবার গরুর দাম বেশি। কি কারনে জানতে চাইলে তিনি বলেন,লকডাউনের ফলে পূর্বের তুলনায় গরু বাজারে কম আনা হচ্ছে। তা ছাড়া গরু আনতে পথে, পথে বিভিন্ন রকমের অতিরিক্ত খরচ বহন করতে হয়। যার ফলে গরুর দাম এবার বেশি বলে উল্লেখ করেন। গরু ক্রয় করতে আসা কাপ্তাইয়ে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, গরু অনুযায়ী দাম খুব বেশি। অনেক ক্রেতা দাম শুনে মাথায় হাত। কেউ বলছে বাজেটের চেয়েও অনেক বেশি।এবার হয়তো এ বাজেটে কোরবানি দেয়া হবেনা বলে মত প্রকাশ করেন। কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা ঘাট ইজারদার মোঃ মনির জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম ঊধর্বমুখী। বেঁচা কিনাও কম বলে উল্লেখ করেন। তবে আগামি শনি কিংবা রবিবার হয়তোবা কিছুটা দাম কমতে পারে বলে কেউ কেউ ধারনা করছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.