যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ২২৭

ইয়ানূর রহমান : গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরো ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ।

শনাক্তের হার প্রায় ২৮.০৯ শতাংশ। নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা রোগী ছিলেন। বাকি ৪ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২১৩ জন।

এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬২০৩ জন, সুস্থ্য হয়েছেন ৯৫০০ জন, করোনা পজেটিভ রোগী মারাগেছে ২৪৫ জন। যশোর জেনারেল হাসপাতালে মারাগেছে ৯ জন, করোনা ও উপশর্গ রোগীর মৃত্যু হয়েছে।

যশোরের শার্শায় ৫ জন, ঝিকরগাছায় ২২ জন, সদর উপজেলায় শনাক্ত হয়েছে ১১৩ জন, মনিরামপুরে ১৪ জন, কেশবপুরে ৯ জন, অভয়নগরে ৩৯ জন, বাঘারপাড়ায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৮ জন নতুন করে শনাক্ত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.