কাপ্তাইয়ে চিকিৎসকসহ ১২ জনের করোনা পজেটিভ

কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি কাপ্তাইয়ে লাফিয়ে,লাফিয়ে বাড়ছে করোনা। প্রশাসনের শত চেষ্টার চেষ্টা পরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। রবিবার কাপ্তাইয়ে আরো ১২ জন করোনা পজিটিভ আসে বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি । তৎমধ্যে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে ৫ জন পজিটিভ এবং বাকী ৭ জনের রাঙামাটি পিসিআর ল্যাব হতে আসা রিপোর্টে। এর আগে গত ৪ জুলাই কাপ্তাইয়ে সর্বোচ্চ ১০ জনের করোনা পজেটিভ আসে।
এদিকে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরম, কেপিএম, মিশন ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে বলে জানা গেছে। এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.