চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, তাঁর সহধর্মীনি বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ডঃ খালেদা হানুম ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী প্রফেসর ডঃ হাসান মোহাম্মদের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইনে নাগরিক সাদা দলের আয়োজনে সভায় প্রয়াত তিনজন বিদগ্ধ শিক্ষকের আত্নার মাগফেরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
চবি সাদা দলের আহবায়ক প্রফেসর ডঃ মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় চবি’র শতাধিক শিক্ষক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর ডঃ খালেদা হানুমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শওকতুল মেহের এবং প্রফেসর ডঃ হাসান মোহাম্মদের শিক্ষা, গবেষণা ও কর্মের উপর লিখিত বক্তব্য পাঠ করেন চবি রাজনীত বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।
প্রফেসর ডঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় অত্যন্ত গুণী এবং বিদগ্ধ-পন্ডিত এ তিন শিক্ষকের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা, সামজিক দায়িত্ববোধ, মানবিক মুল্যবোধ, এবং সর্বোপরি দেশমাতৃকার জন্য তাঁদের অবদান ও জীবনের নানামুখী ব্যপ্তী নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন সাবেক উপাচার্য প্রফেসর ডঃ এ.কে.এম আজহারুল ইসলাম ও প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দীন, চবি সাদা দলের সাবেক আহবায়ক প্রফেসর ডঃ এম. আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক প্রফেসর লুৎফর রহমান ও যুগ্ম-আহবায়ক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান খাঁন, চবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ডঃ আব্দুল করিম ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক প্রফেসর ডঃ এনামুল হক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ মাঈনুদ্দীন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুদ্দৌলা শাহীন, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ডঃ কামাল উদ্দিন, চট্টগ্রামের বিশিষ্ঠ লেখক ও সাহিত্যিক জনাব আ.জ.ম. ওবায়দুল্লাহ প্রমুখ।
প্রয়াত সদস্যদের পরিবারের পক্ষ থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রফেসর মোহাম্মদ আলী’র দৌহিত্রী তামারা দিলরুবা আলী এবং প্রফেসর ড. হাসান মোহাম্মদের জৈষ্ঠপুত্র ও চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান এবং আলোচনা শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের প্রাক্তন খতীব জনাব সিদ্দীকুল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.